Dhaka ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চুমু দেওয়া শিক্ষকের কাজ নয়, রাজনৈতিক নেতারও নয় : রাশেদ খান বরাটে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ওয়াসফি ওয়ারিয়র্স পাংশায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাজারে আসছে ঢাকাই মসলিন, বছরের শেষেই বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্য আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী অচেতন করে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়াতেন মাদরাসাশিক্ষক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি বুরকিনা ফাসোয় ফিরল মৃত্যুদণ্ড, নিষিদ্ধ সুন্দরী প্রতিযোগিতা কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন

পাংশায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২১:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 3

রাজবাড়ীর পাংশায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক গ্রাম্য পশু চিকিৎসকের বিরুদ্ধে। শনিবার (২৪ অক্টোবর) নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ওই নারী অভিযুক্ত জসিম উদ্দিনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকায় বেলা ২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী নারী অভিযোগ করেন, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে বসতবাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে তাঁর সম্পত্তির দিকে নজর দেন অভিযুক্ত। এতেও ব্যর্থ হয়ে সম্প্রতি তাঁকে একা পেয়ে বসতঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ওই নারী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও অভিযোগ করেন, তাঁর বাবার হত্যাকাণ্ডের সঙ্গে জসিম উদ্দিন ও তাঁর বাবা সরাসরি জড়িত ছিলেন। বর্তমানে জসিম তাঁর সন্তানদেরও বাবার মতো হত্যা করার হুমকি দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

ওই নারী বলেন, ‘তার অনবরত হুমকির কারণে ভয়ে আমি ছোট মেয়েকে স্কুলেও পাঠাতে পারছি না।’

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তের হুমকিতে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় ঘটনার সুষ্ঠু বিচার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানিয়েছেন তাঁরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশের সময় : ০৬:২১:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬