গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশার সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান আলীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 73
পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান আলী বিশ^াস (৭৮) রোববার সন্ধ্যা ছয়টার দিকে পাংশা পৌরসভার বিষ্ণুপুর গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় বিষ্ণুপুর ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
২০০৯ সালে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tag :

























