Dhaka ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২ হাজার পিচ ইয়াবা উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 139

 রাজবাড়ীর গোয়ালন্দে দুই হাজার দুই পিস ইয়াবাসহ মো. হাসান রেজা (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. হাসান রেজা ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে মো. হাসান রেজাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই হাজার দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, “হাসান রেজা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় দুটি হত্যাচেষ্টা মামলা এবং রাজধানীর শাহবাগ থানায় একটি চুরির মামলা রয়েছে।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ হাজার পিচ ইয়াবা উদ্ধার, আটক ১

প্রকাশের সময় : ০৫:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫