Dhaka ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়ালন্দ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 124

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার গোয়ালন্দ উপজেলা পরিদর্শন করেছেন।  গত সোমবার তিনি গোয়ালন্দ উপজেলায় ব্যস্ত সময় পার করেন।

পরিদর্শনে গিয়ে উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের প্রশাসক, সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় উজানচর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। তিনি উজানচর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন ও অনলাইনে ভূমি সংক্রান্ত প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এসময় তিনি উজানচর ইউনিয়ন পরিষদ ও উজানচর ইউনিয়ন ভূমি অফিসে বৃক্ষরোপণ করেন।

এরপর তিনি গোয়ালন্দ ঘাট থানা পরিদর্শন করেন। থানা পরিদর্শনকালে একটি চৌকষ পুলিশ সদস্যের দল তাকে গার্ড অব অনার প্রদান করে। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৬:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫