গুরুত্বপূর্ণ সংবাদ:
হেরোইনসহ একজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০২:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 102
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশ মাধব ঘোষ (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাধব ঘোষ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঘিওর গ্রামের জীবন চন্দ্র ঘোষের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পুলিশ অভিযান চালিয়ে দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া মাংস বাজার এলাকা থেকে মাধব ঘোষকে ৬১ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা হয়েছে। তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :


























