Dhaka ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী আজকের ই-পেপার (২৬ জুলাই ২০২৬) কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় দায়িত্বে আনসার বাহিনী পোরশায় সারাইগাছি পুলিশ বক্স উদ্বোধন, সড়কে ছিনতাই-ডাকাতি নির্মূলে কঠোর বার্তা বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন হাইতির এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে বিস্ময়বালক ‘কিকি’ রামোস

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 143

রাজবাড়ীর গোয়ালন্দে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরাফাত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ লেকপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আরাফাত গোয়ালন্দ পৌর শহরের ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মো. ছোবাহান প্রামানিকের ছেলে ও গোয়ালন্দ প্রপার হাই স্কুলের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সততা পরিবহনের সামনে আচমকা চলে আসে আরাফাতের মোটরসাইকেলটি। নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটির নিচে পড়ে যায় সে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত মোটরসাইকেল আরোহী আরাফাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি এবং পরিবহন ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী

প্রকাশের সময় : ০৯:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫