Dhaka ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫ কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করলেন এএসপি দেবব্রত সরকার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু রাজবাড়ীতে ‘সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থা’র আত্মপ্রকাশ কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু শাহ আলী মার্কেট থেকে ২৫৯ ভরি সোনা নিয়ে উধাও পাঁচ নিরাপত্তাকর্মী

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

গোয়ালন্দ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 133

 ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ এই ¯েøাগানে ইলিশ উৎপাদন বাড়াতে রাজবাড়ীর গোয়ালন্দে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এ কর্মসূচি। মঙ্গলবার ুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীর পাড়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও নৌ র‌্যালির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান-এর সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার ইসলাম পাইলট এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা, কোস্টগার্ড গোয়ালন্দ শাখার সিপিও মো. শফিকুল ইসলাম, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোহন মন্ডল, উপজেলা জেলে পরিবারের সভাপতি মো. আসলাম মোল্লা, সাধারণ সম্পাদক ওচেল বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, ইলিশ জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় জাটকা শিকার বন্ধ করা জরুরি। প্রশাসন, জেলে সমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ইলিশের উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব। তারা আরও বলেন, সরকার জাটকা সংরক্ষণে কঠোর। নিয়মিত অভিযান চালানো হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে জাটকা ক্রয়-বিক্রয় রোধে মনিটরিং জোরদার করা হবে। জেলেদের সহায়তা অব্যাহত রাখতে হবে যেন তারা বিকল্প জীবিকায় স্থিত হতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

প্রকাশের সময় : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫