Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছে মানুষ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 135

ভোগান্তি ছাড়াই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট ব্যবহার করে পদ্মা নদী পার হচ্ছেন কর্মস্থলমুখী মানুষ। গত শনিবার সকাল থেকে দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। দৌলতদিয়া বাস টার্মিনাল ও ঘাট এলাকায় কোনো যানজট না থাকায় এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলাচল করায় ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া হয়ে পাটুরিয়া গিয়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। প্রতিটি ফেরিতে যাত্রীবাহী বাসের চেয়ে ছোট গাড়ি ও মোটরসাইকেল পার হচ্ছে বেশি। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া প্রান্ত দিয়ে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি যানবাহন পদ্মা পার হয়ে গন্তব্যে গেছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট। ঈদের আগে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন ঘরমুখো হয়েছে। তেমনি ঈদের পরও একইভাবে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন মানুষ। ফলে দৌলতদিয়ায় কর্মস্থলমুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছে যাত্রী ও যানবাহনগুলো।

বিআইডবিøউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৪ হাজারের বেশি যানবাহন দৌলতদিয়া প্রান্ত দিয়ে পদ্মা পার হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছে মানুষ

প্রকাশের সময় : ০৭:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫