গোয়ালন্দে হত্যা মামলার আসামি গ্রেফতার

- প্রকাশের সময় : ০৯:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 161
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুরের চাঞ্চল্যকর অটোচালক ফরহাদ প্রামানিক হত্যা মামলার এক আসামিকে আটক করেছে র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের একটি দল। গ্রেফতারকৃত আসামীর নাম বাদশা গাজী (২৫) সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কাজী পাড়া এলাকার কুদ্দুস গাজীর ছেলে।
সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব -১০ কোম্পানি অধিনায়ক এস এম হাসান সিদ্দিক জানান, গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলাহয়, গত ৩০ জানুয়ারি সকাল এগারোটায় ফরহাদ তার বাবার অটোরিকশা চালানোর জন্য নিয়ে বের হয় এরপর সারাদিন শেষে রাত সারে আটটায় তার ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোজাখুজি করার পর পরের দিন ৩১ জানুয়ারি দুপুর ১২ টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কাচারীটেক এলাকায় জনৈক হাকিম মোল্লার কলাবাগানের ভিতরে কলাপাতা দিয়ে ঢাকা প্লাস্টিকের রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ফরহাদের মৃতদেহ পাওয়া যায়। তার বাবা বাদি হয়ে ঐদিন থানায় মামলা করে। এই মামলার তদন্তে র্যাব নেওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় গত শনিবার আসামি কে আটক করে।

























