Dhaka ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পিআইবির মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফের নিয়োগ আরও এক বছর আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন শাহজালাল মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ওবায়দুল কাদেরসহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল ইসলাম ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
রাবেয়া কাদের ফাউন্ডেশনের উদ্যোগ

আর্ট ক্যাম্প উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / 400

আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে রাজবাড়ী রাবেয়া কাদের ফাউন্ডেশনের উদ্যোগে দেশবরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে আর্টক্যাম্প সফলভাবে সম্পন্ন করার লক্ষে বুধবার সকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, আগামী ১৪ অক্টৈাবর শুক্রবার আর্টক্যাম্পে বরেণ্য চিত্রশিল্পী প্রফেসর মোহাম্মদ ইউনুসসহ ২০ জন প্রথিতযশা চিত্রশিল্পী অংশগ্রহণ করবেন। এছাড়া নতুন প্রজন্মকে মেধা ও মননে গড়ে তোলার জন্য জেলার তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিকেলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী। সবশেষে মিলাদ মাহফিলের আয়োজন রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, সমন্বয়কারী রেজাউল করিম আরজু, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক বেগসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবেয়া কাদের ফাউন্ডেশনের উদ্যোগ

আর্ট ক্যাম্প উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২