জাবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শ্রাবণী-রাফি
- প্রকাশের সময় : ১১:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 18
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মারুফা ইসলাম (শ্রাবণী) সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী আব্দুল্লাহ আর-রাফি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশের তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন রাশেদুল ইসলাম, তানজিদ আদর, ওসমান সরদার, আদিত্য বিশ্বাস, কাংখিতা কুন্ডু লগ্ন, স্নেহাসিস অধিকারী, শামীমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস আঁখি, আবু বকর সাদ, উর্মি চক্রবর্তী ও রাকিব। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাকিব পরামানিক ও মো. রিয়াজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিজ ইকবাল এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন নাফিজ-আল-জাকারিয়া ও মাইমুন নাহার রিনি।
অন্যান্য পদের মধ্যে কোষাধ্যক্ষ আমির হামজা, তথ্য ও যোগাযোগ সম্পাদক মাহিয়া মাহি ও শরীফ বায়েজিদ, তথ্য ও ডাটা কালেক্টর তাসরিফ হুসাইন এবং কল্যাণ ও সমাজসেবা সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সায়েম। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুরভি কেয়া, শ্রাবণী তাবাসসুম, রাকিব শেখ, অর্ঘ সাহা দীপ্ত, সুরাইয়া আক্তার রুমি ও মৌরিন দিয়া।
সংগঠন নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবনির্বাচিত সভাপতি মারুফা ইসলাম (শ্রাবণী) বলেন, “আমাদের স্লোগান ‘এসো মিলিত হই চন্দনার নির্মল স্রোতধারায়’—এ মূলমন্ত্র ধারণ করে রাজবাড়ীর শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সংস্কৃতি, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আর-রাফি বলেন, “অর্পিত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেব। আশা করি, রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।”

























