Dhaka ১১:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান, ৫ লাখ টাকার সরঞ্জাম জব্দ জাবির প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জাকির হোসেন নওগাঁ সদরে ট্রান্সফরমার চোর গ্রেপ্তার পাংশায় সরকারি রাস্তার মেহগনি গাছ কাটার অভিযোগ, জব্দ ১০-১২টি গাছ রুটিতে ব্লেডের রহস্য উন্মোচন, তদন্তে উঠে এলো ভিন্ন চিত্র গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশ-ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা অসম্ভব নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি আটক

সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 22

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মোবাইল নিষিদ্ধ করে পরিপত্র শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছেও পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। গত ২৬ জুলাই জারি করা পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী করে তুলতে এবং শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন ইউএনও রুম্পা ঘোষ।

পরিপত্রে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি উদ্বেগজনক হারে বাড়ছে, যা তাদের পড়াশোনার পরিবেশ ও মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলছে।

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনের স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন। একই সঙ্গে শ্রেণিকক্ষে শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করলে পাঠদানে বিঘ্ন ঘটে এবং শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়। এ অবস্থায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ এবং ক্লাস চলাকালে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

প্রকাশের সময় : ০৮:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬