Dhaka ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত নেতা নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ-র‌্যাবের উদ্যোগে মতবিনিময় সভা নওগাঁয় দুবাই পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 2

মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে আলোচিত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য অডিসি’। বক্স অফিসে দুর্দান্ত সাড়া পাওয়া ছবিটি ইতোমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৩৯০ মিলিয়ন ডলার আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকার সমান। বাংলাদেশেও সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ব্যাপক। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রতিদিন ৫০টির বেশি প্রদর্শনী চলছে। মুক্তির প্রথম সপ্তাহে বাংলাদেশের বাজার থেকেই ছবিটির আয় হয়েছে প্রায় দুই কোটি টাকা।

গ্রিক কবি হোমারের প্রায় তিন হাজার বছর আগের বিখ্যাত মহাকাব্য ‘দ্য অডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। তবে নোলান শুধু মূল গল্পের পুনর্নির্মাণ করেননি; বরং নিজের নির্মাণশৈলী ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রাচীন কাহিনিকে নতুন মাত্রা দিয়েছেন। মূল আখ্যানের গুরুত্বপূর্ণ অংশ ধরে রেখেই তিনি ইথাকার রাজা ওডেসিয়াসের চরিত্রে যুক্ত করেছেন আরও মানবিকতা, দ্বন্দ্ব ও আবেগ।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে ট্রোজান যুদ্ধের পরবর্তী সময়কে ঘিরে। যুদ্ধ শেষ হওয়ার আট বছর পরও নিজের রাজ্য ইথাকায় ফিরতে পারেননি রাজা ওডেসিয়াস। অন্যদিকে তার স্ত্রী পেনেলোপ বছরের পর বছর স্বামীর প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। বাবার অনুপস্থিতিতেই বড় হয়ে উঠছে তাদের ছেলে তেলেমাকাস। রাজপ্রাসাদে নতুন বিয়ের প্রস্তাব নিয়ে অনেকে এলেও পেনেলোপ বিশ্বাস হারাননি।

এদিকে, দূরবর্তী এক দ্বীপে গিয়ে স্মৃতি হারিয়ে ফেলেন ওডেসিয়াস। কীভাবে তিনি সেখানে পৌঁছালেন, কেন দীর্ঘ সময় ধরে নিজের ঘরে ফিরতে পারলেন না—সেই রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয় সিনেমার গল্পে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্রিক পুরাণের নানা চরিত্র ও চমকপ্রদ ঘটনা।

ছবিতে ওডেসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার স্ত্রী পেনেলোপের ভূমিকায় রয়েছেন অ্যান হ্যাথাওয়ে এবং ছেলে তেলেমাকাস চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এ ছাড়া রবার্ট প্যাটিনসন, জেনডায়া, সামান্থা মর্টন ও লুপিতা নিয়োঙ্গোসহ আরও অনেক তারকা অভিনয় করেছেন সিনেমাটিতে।

প্রায় তিন ঘণ্টার এই চলচ্চিত্রে নোলান সময়ের বিভিন্ন স্তরকে একসঙ্গে তুলে ধরেছেন। অতীত, বর্তমান ও স্মৃতির নানা অধ্যায়ের সমন্বয়ে এগিয়েছে গল্প। ফলে দুই ঘণ্টা ৫৩ মিনিট দৈর্ঘের পুরো সিনেমাটিই দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি পেয়েছে বিশেষ গুরুত্ব। এটি বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা পুরোপুরি ৭০ মিলিমিটার আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। বিশাল পর্দায় সমুদ্রের দৃশ্য, আলো-ছায়ার ব্যবহার এবং আবহসংগীত দর্শকদের জন্য তৈরি করেছে ভিন্ন ধরনের অভিজ্ঞতা।

তবে প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনাও রয়েছে সিনেমাটিকে ঘিরে। অনেকের মতে, প্রায় তিন ঘণ্টার দীর্ঘ এই ছবিতে কিছু গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনা আরও বিস্তারিতভাবে তুলে ধরা যেত। পাশাপাশি বড় তারকাবহর থাকলেও কয়েকজন অভিনয়শিল্পীর উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত ছিল।

সব মিলিয়ে ‘দ্য অডিসি’ শুধু যুদ্ধ ও অভিযানের গল্প নয়; এটি একজন মানুষের দীর্ঘ সংগ্রাম, নিজের শিকড়ে ফেরার আকাঙ্ক্ষা, অনুশোচনা এবং আত্মঅনুসন্ধানের কাহিনি। আর এই মানবিক আবেগ ও নোলানের নির্মাণশৈলীর সমন্বয়ই সিনেমাটিকে বিশ্বজুড়ে বক্স অফিসে বড় সাফল্য এনে দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা

প্রকাশের সময় : ০৯:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬