সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা নবম শ্রেণির মাসুমের অভিনয়ে চোখ ভিজল দর্শকের গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের খোঁজে বাফুফে তিন কিংবদন্তির অবিশ্বাস্য সব পরিসংখ্যান ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সাকে ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে যাওয়ার শঙ্কায় সাদমান গুগলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চ্যাটজিপিটির সার্চ ৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড ‘ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য হৃদয়ের রেকর্ড ইনিংসের পরও সিলেটে হারের শঙ্কায় বাংলাদেশ

রাজবাড়ীতে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • / 587

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে রকিবুল ফকিরকে যাবজ্জীবন কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ মাসুদ করিম এ রায় দেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের মধ্য কাজীপাড়া এলাকার আমীর ফকিরে সাথে তার একমাত্র ছেলে রকিবুল ফকিরের পারিবারিক কলহ বিবাদ ছিল। এরই জের ধরে বাড়ির উঠানে রান্না করার চুলা তৈরিকে কেন্দ্র করে ২০১৩ সালের ১৭ জুন বাবা ছেলের মধ্যে ঝগড়া বিবাদ হয়। ওই দিন বিকেলে বাড়ির পাশে মাঠে কাজ করতে যাওয়ার সময় আবারও ঝগড়া বিবাদ শুরু হলে কথাকাটাকাটির এক পর্যায়ে রকিবুল কোদাল দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করে। পরদিন ১৮ জুন তারিখে নিহতের ভাই ছানু ফকির বাদি হয়ে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ( পিপি ) অ্যডভোকেট উজির আলী শেখ জানান, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। আদালতের বিচারক দীর্ঘ শুনানী শেষে বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ছেলের যাবজ্জীবন কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের সময় : ০৬:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০