Dhaka ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ হাজারের বেশি প্রবাসীর ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি আরব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 4

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সাত হাজার ২০০টিরও বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে সৌদি আরব।

দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এসব ভিসা বাতিলের পাশাপাশি আইন লঙ্ঘনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের সরকারি সেবা স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণ দল ও স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক মামলা খতিয়ে দেখা হয়। এর মধ্যে অবৈধ কর্মসংস্থান সংক্রান্ত ১৩ হাজার ৫০৯টি মামলায় আইন লঙ্ঘন শনাক্ত হয়।

কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এসব মামলা সৌদির ‘নিতাকাত’ সৌদিকরণ কর্মসূচির হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের বৈধ কর্মসংস্থানের সুযোগ দিতে মানবসম্পদ উন্নয়ন তহবিলে (হাদাফ) পাঠানো হয়েছে।

এছাড়া ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বেসরকারি খাতের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক পরিদর্শনে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত হয়। ব্যবসা প্রতিষ্ঠানে ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা দেওয়া হয় এবং নিয়োগ কার্যালয়গুলোতে ৩ হাজার ৫২২টি আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়।

মানবপাচার প্রতিরোধে প্রায় ৫৪ হাজার ঘটনার আগাম পরিদর্শন করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র জানিয়েছে, এসব পদক্ষেপ শ্রমবাজারে শৃঙ্খলা ও আইন বাস্তবায়ন জোরদারের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭ হাজারের বেশি প্রবাসীর ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি আরব

প্রকাশের সময় : ১২:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬