Dhaka ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মসজিদের উন্নয়নে ১ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 168

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের একতারপুর জামে মসজিদের উন্নয়নকাজে জেলা পরিষদের পক্ষ থেকে ১ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের আগে আনুষ্ঠানিকভাবে মসজিদ কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

চেক হস্তান্তর করেন কালীগঞ্জ-ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির নেতা বাবুল আক্তার, মোজাম্মেল হক, এইচ এম আলিম, সোহরাব হোসেন রাজু, আফতাব আহমেদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একতারপুর গ্রামের গণ্যমান্য মুসল্লিদের উপস্থিতিতে অনুদানের চেক গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ ধরে রাখতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী মসজিদের উন্নয়নে অনুদান দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে মসজিদের উন্নয়নে ১ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর

প্রকাশের সময় : ১০:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬