Dhaka ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁয় আইন-শৃঙ্খলা ও মাদকবিরোধী সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 62

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের উদ্যোগে আজ পুলিশ সুপারের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং চলমান মাদকবিরোধী অভিযানকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, কোর অফিসারসহ একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মত দেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলার কয়েকটি উপজেলা ভারত সীমান্তবর্তী হওয়ায় মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য সহজেই দেশের অভ্যন্তরে প্রবেশ করছে, যা নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও জানান, জেলার ১১টি থানা পুলিশ ২৪ ঘণ্টা মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এবং কিছুটা সফলতাও অর্জিত হয়েছে।

তিনি সীমান্ত এলাকায় বিজিবির জনবল সীমিত থাকার বিষয়টি উল্লেখ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আরও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিয়মিত রোড চেকিং, সন্দেহভাজন যানবাহন তল্লাশি এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

পুলিশ সুপার আরও বলেন, বর্তমানে মাদক ব্যবসায়ীরা কৌশল পরিবর্তন করে নারী ও শিশুদের ব্যবহার করছে, যা প্রতিরোধে সবাইকে আরও সতর্ক ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে নওগাঁ জেলায় মাদক নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় আইন-শৃঙ্খলা ও মাদকবিরোধী সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬