Dhaka ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক—ইউএনও’র জরুরি সভা : ধলতা ছাড়া পণ্য ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 44

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেঁয়াজ ক্রয়ে ‘ধলতা’ (অতিরিক্ত কেজি কেটে নেওয়া) নিষিদ্ধ করায় ব্যবসায়ীরা পেঁয়াজ কেনা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উদ্যোগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ধলতা ছাড়া পণ্য ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (৬ মে) সাপ্তাহিক হাটের দিন সকাল থেকে সরেজমিনে দেখা যায়, উপজেলার রতনদিয়া বাজারসহ বিভিন্ন হাটে দূরদূরান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ বিক্রির জন্য নিয়ে আসেন। তবে বাজারে এসে তারা কোনো ক্রেতা বা ব্যবসায়ী না পেয়ে হতাশ হন। পরে বাধ্য হয়ে অনেক কৃষক পেঁয়াজ বাড়িতে ফিরিয়ে নিয়ে যান, ফলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েন।

কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা প্রতি মণে ২ থেকে ৪ কেজি পর্যন্ত ‘ধলতা’ হিসেবে কেটে নিয়ে পেঁয়াজ কিনতেন। সম্প্রতি প্রশাসনের হস্তক্ষেপে এই অবৈধ প্রথা বন্ধ হলে আড়ৎদার ও পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজ ক্রয় বন্ধ করে দেন। এতে বাজার অচল হয়ে পড়ে।

ভুক্তভোগী কৃষকদের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পরিকল্পিতভাবে বাজারে অচলাবস্থা সৃষ্টি করেছে, যাতে করে তারা আগের মতো অতিরিক্ত সুবিধা নিতে পারে। এতে কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

এ ঘটনায় ক্ষুব্ধ কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হন। বিষয়টি গুরুত্ব দিয়ে ইউএনও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে বিকেল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাঈমুর রহমান, ওসি (তদন্ত) সুমন আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর সর্বসম্মতিক্রমে ধলতা ছাড়া কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বাজারে স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে এবং কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কৃষক—ইউএনও’র জরুরি সভা : ধলতা ছাড়া পণ্য ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত

প্রকাশের সময় : ১০:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬