Dhaka ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালুখালীতে পেঁয়াজ বিক্রি বন্ধ, ‘ধলতা’ বিরোধে কৃষকদের বিক্ষোভ মিছিল

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০১:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 12

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে অতিরিক্ত ‘ধলতা’ প্রথার বিরোধে পেঁয়াজ বিক্রি বন্ধ থাকায় ক্ষুব্ধ কৃষকরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (৬ মে) সকাল থেকে দফায় দফায় বাজারে এই কর্মসূচি পালন করেন পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষকেরা।

কৃষকদের অভিযোগ, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ৪০ কেজির পরিবর্তে অতিরিক্ত ওজন বা ‘ধলতা’ হিসেবে বাড়তি পেঁয়াজ নিতে বাধ্য করতেন। প্রশাসন সম্প্রতি এই প্রথা বন্ধের নির্দেশ দিলে ব্যবসায়ীরা সংগঠিতভাবে পেঁয়াজ কেনা বন্ধ করে দেন।

এ কারণে বাজারে পেঁয়াজ বিক্রি বন্ধ হয়ে যায় এবং কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন। ক্ষোভে তারা বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানান।

বিক্ষোভে কৃষকরা স্লোগান দেন— “পেঁয়াজ বিক্রি বন্ধ চলবে না”, “ধলতা ছাড়া ন্যায্য দামে পেঁয়াজ ক্রয় করতে হবে”।

স্থানীয় কৃষকদের দাবি, রাজবাড়ী জেলার কৃষি অর্থনীতির বড় অংশ পেঁয়াজের ওপর নির্ভরশীল। তাই ন্যায্য মূল্য ও সঠিক ওজন নিশ্চিত করা জরুরি।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, “বাজারে সচেতনতার জন্য মাইকিং করা হয়েছে। ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি সমাধানে আমরা আবারও বসব এবং কৃষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করছি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে পেঁয়াজ বিক্রি বন্ধ, ‘ধলতা’ বিরোধে কৃষকদের বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০১:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬