Dhaka ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় সন্ধান মিলেছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির, পরিবারের খোঁজ চায় পুলিশ নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ২০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র বিতর্কের মধ্যেই প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে আনলেন কৃতি স্যানন ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাজবাড়ী থেকে বেতন নিলেও ২৩ চিকিৎসকের কর্মস্থল অন্যত্র, সেবা ব্যাহত সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সহকর্মীর সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া, বাধ্যতামূলক অবসরে প্রধান শিক্ষক নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

রাজবাড়ীতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • / 589

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে বন্যার পানি ঢুকে পড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। সুপেয় খাবার পানি, শুকনা খাবার ও গোখাদ্যের সংকটও দেখা দিয়েছে। হাঁস মুরগী, গবাদি পশু নিয়ে মানুষ পড়েছে বিপাকে।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের  চরমৌকুড়ি, আমবাড়িয়া, চর আমবাড়িয়া, কাঠুরিয়া চর, সিলিমপুর, কালুখালী উপজেলার রতনদিয়া, কালিকাপুর ও পাংশার হাবাসপুর ইউনিয়নের অন্ততঃ ৩০টি গ্রামে ঢুকে পড়েছে বন্যার পানি। মানুষের বসতঘরে পানি ঢুকে পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছে। বন্যার পানিতে ডুবে গেছে ক্ষেতের ফসল।

রাজবাড়ী জেলা পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে, রাজবাড়ীর পাংশা  উপজেলার সেনগ্রাম পয়েন্টে পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ১৯ সে.মি বেড়ে  বিপদসীমার ৪৭ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার মহেন্দ্রপুর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় বেড়েছে ১৭ সে.মি। তবে এ পয়েন্টে পানি এখনও বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে ১৫ সে.মি বেড়ে বিপদসীমার ৯৮ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

প্রকাশের সময় : ০৭:৫২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০