Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

কোটচাঁদপুরে তেলবাহী মালগাড়ির তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 105

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি তেলবাহী মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাফদারপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি তেলবাহী মালগাড়ি স্টেশনের নিকটবর্তী এলাকায় পৌঁছালে এর পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে খুলনা-রাজশাহী রুটসহ উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধার এবং রেলপথ সচল করতে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাইনচ্যুতির কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

রেলওয়ে সূত্র জানায়, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচলে বিঘ্ন অব্যাহত থাকতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটচাঁদপুরে তেলবাহী মালগাড়ির তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশের সময় : ১২:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬