বিতার্কিক রাইয়ানের স্মরণসভা
- প্রকাশের সময় : ১০:০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / 14
দৌলতদিয়ার পদ্মা নদীতে বাসডুবিতে নিহত রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমীদ রাইয়ানের স্মরণসভা শনিবার শহরের বড়পুল মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে| রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক উদ্দিন|
অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী একাডেমির সভাপতি ˆসয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী থিয়েটারের সভাপতি বাবলা চৌধুরী, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী একাডেমি সহ-সভাপতি কমল কান্তি সরকার, শিশু রাজ্যের অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরতাজ তাজিয়া, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, বিতার্কিক আরাফাত রহমান সিদ্দিকী, আবির হাসান, ঐশী প্রমুখ|
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিতার্কিক নীলয় সাহা নীল|
বক্তারা বলেন, আহনাফ তাহমীদ রাইয়ান ছিলেন একজন মেধাবী, প্রতিশ্রুতিশীল ও মানবিক গুণাবলিসম্পন্ন তরুণ বিতার্কিক। অল্প বয়সেই তিনি রাজবাড়ীর বিতর্ক অঙ্গনে নিজের দক্ষতা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে সবার কাছে পরিচিত হয়ে উঠেছিলেন। রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি বিতর্কচর্চা বিস্তার এবং নতুন প্রজন্মকে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তারা আরও বলেন, রাইয়ানের অকাল মৃত্যু শুধু তার পরিবার বা বন্ধুদের নয়, পুরো জেলার সাংস্কৃতিক ও বিতর্ক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার স্বপ্ন, আদর্শ ও কর্মপ্রেরণা নতুন প্রজন্মের বিতার্কিকদের পথ দেখাবে। বক্তারা রাইয়ানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এর আগে রাইয়ানের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।
























