Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 109

ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কোটালীপাড়া পৌরসভার বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘অফিস-আদালত রাখলে পরিষ্কার, পরিচ্ছন্ন থাকবে মন সবার’ এবং ‘রাখবো চারপাশ পরিষ্কার, করবো ডেঙ্গু প্রতিকার’—এই স্লোগানকে সামনে রেখে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর নির্বাহী কর্মকর্তা পীযুষ কান্তি বিশ্বাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

প্রকাশের সময় : ০৫:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬