Dhaka ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা

মেয়েদের মধ্যে জেলার সেরা জান্নাতুলের জন্য উপহার পাঠালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা রশীদ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০২:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
  • / 727

জনতার আদালত অনলাইন ॥ ২০২০সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজবাড়ী জেলায় মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জনকারী জান্নাতুল ফেরদৌসের জন্য উপহার হিসেবে পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহানা রশীদ। সোমবার দুপুরে দৈনিক জনতার আদালত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে অনুপ্রেরণামূলক উপহার তুলে দেন সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।

এসময় রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  সদর আলী, দৈনিক জনতার আদালত পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক রাহাত হোসেন ফারুক, জান্নাতুলের মা নার্গিস হাসান, মামা আরজু হোসেন উপস্থিত ছিলেন।

জান্নাতুল ফেরদৌস রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১১৯৭ নম্বর পেয়ে জেলায়  মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের মরহুম জাহিদ হাসান ও নার্গিস হাসানের একমাত্র সন্তান।

জান্নাতুল ফেরদৌস জানায়, বাবা নেই। মামা ও খালাতো ভাইদের সহযোগিতায় লেখাপড়া চালিয়ে যাচ্ছি। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। এজন্য সকলের দোয়া কামনা করছি।

রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান বলেন, জান্নাতুল ফেরদৌসের এ ফলাফল সুনাম বয়ে এনেছে। আমি তার উজ্জল ভবিষ্যত কামনা করছি।

রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, মেধাবী জান্নাতুলের মধ্যে একধরণের দৃঢ়তা দেখেছি। নিঃসন্দেহে সে অনেকদূর এগিয়ে যাবে।

জান্নাতুলের জন্য উপহার প্রদানকারী ফারহানা রশীদ দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক ও কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের সহধর্মিনী। ইতিপূর্বেও তিনি কৃতি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপহার পাঠিয়ে অনুপ্রেরণা জুগিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেয়েদের মধ্যে জেলার সেরা জান্নাতুলের জন্য উপহার পাঠালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা রশীদ

প্রকাশের সময় : ০২:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০