Dhaka ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

পাংশায় ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
  • / 786

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার শিয়ালডাঙ্গি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বগুড়ার ধুনট উপজেলার জিঞ্জির গ্রামের খন্দকার মিন্টুর ছেলে রাসেল ও একই গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুল হান্নান।
রাজবাড়ীর ডিবি ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শিয়ালডাঙ্গি এলাকায় চেকপোস্ট বসিয়ে কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী পদ্মা গড়াই পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে গাঁজাসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। গাঁজাগুলো দুটি প্লাস্টিকের বস্তায় ভরা ছিল। এব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে পাংশা থানায় মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০