Dhaka ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কেইনকে থামাতে ‘কালো জাদুর ওঝা’ আনার গুঞ্জন, আলোচনায় ঘানা মেসির বিশ্বরেকর্ডের দিনে গুগলের বিশেষ সেলিব্রেশন জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু; ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার এখন থেকে গুগল আর্থে বিমান চালিয়ে ঘুরে দেখা যাবে পুরো পৃথিবী নিষিদ্ধ ছাত্রলীগের জাবি শাখার নেতা দেলোয়ার গ্রেফতার আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি ঢাবির রোকেয়া হলে মাথায় কাঁঠাল পড়ে একজনের মৃত্যু ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, সেই পিআইও প্রত্যাহার সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে: তথ্য উপদেষ্টা

নওগাঁয় সাড়ে তিন লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 5

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, জেলা ড্যাবের সভাপতি ডা. মো. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজমসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ উপলক্ষে জেলার ২ হাজার ৪৬০টি কেন্দ্রে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে সংশ্লিষ্ট কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাইকিং, মসজিদসহ অন্যান্য উপাসনালয়ে প্রচারণা চালানো হবে।

তিনি অভিভাবকদের নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় সাড়ে তিন লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

প্রকাশের সময় : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬