Dhaka ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

ডলার ও কাগজপত্র নিয়ে স্ত্রী নিখোঁজ, থানায় চীনা স্বামীর অভিযোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 90

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।

অভিযোগ নিয়ে আজ সোমবার (২২ জুন) রাতে ফুলবাড়ী থানায় গেলেও ঘটনাস্থল ঢাকার সাভার হওয়ায় তাকে সেখানকার থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।

অভিযোগকারী চীনা নাগরিক আন হংওয়েই। তার দাবি, স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে এলে চীনা নাগরিককে দেখতে উৎসুক মানুষের ভিড়ও জমে এলাকায়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান নাঈম জানান, অভিযোগের বিষয়টি ঢাকার সাভারে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই ওই চীনা নাগরিককে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডলার ও কাগজপত্র নিয়ে স্ত্রী নিখোঁজ, থানায় চীনা স্বামীর অভিযোগ

প্রকাশের সময় : ১২:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬