Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

স্কুল-কলেজ ধ্বংস, গাজার সৈকতে পরীক্ষার ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 8

গাজার সৈকতে পরীক্ষার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে বসে পরীক্ষা দিচ্ছে। ভিডিওটির সঙ্গে দাবি করা হয়েছে যে ইসরায়েলি হামলায় স্কুল-কলেজ ধ্বংস হওয়ায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে সৈকতে পরীক্ষা দিচ্ছে।

তবে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ভিডিওটি নতুন নয়। এটি ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি গণিত পরীক্ষার সময় ধারণ করা হয়েছিল। বর্তমানে গাজায় কোনো পরীক্ষার আয়োজন করা হচ্ছে না, এবং যে অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে, সেটিও স্থানীয় কোনো বাসিন্দার নয়। প্রতিবেদনে এটি মিসইনফরমেশন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতে গাজায় শত শত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন এবং লক্ষাধিক শিক্ষার্থী শিক্ষাব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্কুল-কলেজ ধ্বংস, গাজার সৈকতে পরীক্ষার ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ০১:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬