Dhaka ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

রাজবাড়ীতে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ৩৪ ছাগল বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৩:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 92

রাজবাড়ীতে দরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ১৭টি পরিবারের মাঝে ৩৪টি ছাগল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাকো (আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা) আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ছাগলগুলো বিতরণ করা হয়।

ছাগল বিতরণের আগে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে উপকারভোগীদের অংশগ্রহণে পশুপালনবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডিএসএ ডা. মোহাম্মদ হোসেন।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কার ছিদ্দিক। এ সময় আলাদিপুর বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, রাজবাড়ী সাকোর নির্বাহী পরিচালক সালাউদ্দিন বিশ্বাস, গণমাধ্যমকর্মী মহসিন মৃধা, সাকোর নির্বাহী সদস্য আব্দুল হান্নান মিয়া ও রিন্টু চৌধুরী উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ছাগল পালনের মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর আয় বাড়ানো এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ৩৪ ছাগল বিতরণ

প্রকাশের সময় : ০৩:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬