Dhaka ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে মাদক ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৩:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 3

নওগাঁর ধামইরহাটে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট থানা পুলিশের উদ্যোগে গতকাল বিকেলে উপজেলার ইসবপুর উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় অপরাধ দমন, মাদক প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব এবং জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া কার্যকর পুলিশিং সম্ভব নয়। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি কোনো অপরাধ বা আইনশৃঙ্খলা-সংক্রান্ত তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য উপস্থিতদের প্রতি অনুরোধ করেন।

সভায় ধামইরহাট থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কে এম লায়েক আলী, সহসভাপতি আলহাজ মো. হানজালা, সহসভাপতি মো. শামীম কবির মিল্টন, ইসবপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. হিরো এবং ৭ নম্বর ওয়ার্ড ইসবপুর কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা বক্তব্য দেন।

বক্তারা মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধামইরহাটে মাদক ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

প্রকাশের সময় : ০৩:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬