নওগাঁয় চোলাই মদসহ ৫ জন আটক
- প্রকাশের সময় : ০২:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 2
নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে আটক করা হয়েছে। একই অভিযানে চোলাই মদ তৈরির কারখানা ও বিপুল পরিমাণ উপকরণ ধ্বংস করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, বিভিন্ন ব্যক্তি ও সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে সদর মডেল থানাধীন কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রাতভর মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
এ সময় সুকুমার চন্দ্র ভূইয়া (৩৮), সুমন ভূইয়া (২৮), অনন্ত চন্দ্র ভূইয়া (২৫), মিঠুন চন্দ্র ভূইয়া (৪৫) ও জয়ন্ত ভূইয়া (২০)কে আটক করা হয়। তারা সবাই নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া (দফতরীপাড়া), কোচগাড়ী এলাকার বাসিন্দা।
অভিযানকালে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণও উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী চোলাই মদ তৈরির কারখানাটি ধ্বংস করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






















