Dhaka ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হত্যার বিচার চেয়ে মানববন্ধনে অঝোরে কাঁদলো ছোট্ট মীম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 201

‘আমার বাবা একটু পানির জন্য কত দাপাইছে। কেউ পানি দেয় নাই। আমাদের এতিম করে দিয়েছে ওরা। আমি আমার বাবার হত্যার বিচার চাই’, মানববন্ধনে এভাবেই কেঁদে কেঁদে কথাগুলো বলছিল নিহত আতর আলীর ১২ বছর বয়সী মেয়ে মীম আক্তার। বুধবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আতর আলীর দুই বছর বয়সী মেয়ে তায়েবাকে কোলে নিয়ে স্ত্রী মর্জিনা খাতুন, ১০ বছর বয়সী ছেলে তামিমও অংশ নেন। মানববন্ধনে তাদের আহাজারিতে ভারী হয়ে পরিবেশ।

অন্যদের মাঝে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আনিসুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি রবিউল আলম মিনু প্রমুখ।

গত ২৩ ফেব্রুয়ারি জমির বিরোধকে কেন্দ্র করে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খোন্দকারপাড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত হন আতর আলী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাবা হত্যার বিচার চেয়ে মানববন্ধনে অঝোরে কাঁদলো ছোট্ট মীম

প্রকাশের সময় : ০৭:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬