জনতার আদালত পাঠকমেলার আহ্বায়ক রশিদ আল কামালের জন্মদিন পালন
- প্রকাশের সময় : ১০:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 173
দৈনিক জনতার আদালত পাঠকমেলার আহ্বায়ক রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শাহ মুজতবা রশীদ আল কামালের জন্মদিন পালিত হয়েছে। গত শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনতার আদালত পঠকমেলা ও মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
রশীদ আল কামালকে নিয়ে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির। আলোচনা করেন রাজবাড়ী একাডমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা কমল কান্তি সরকার, অরনীর সভাপতি মুনীরুল হক মুনীর, বিশ্ব ভরা প্রাণ এর সভাপতি আতাউর রহমান, দৈনিক জনতার আদালতের নির্বাহী সম্পাদক সৌমিত্র শীল চন্দন, সুহৃদ সমাবেশের সহ সভাপতি রবিউল আউয়াল, সাহিদা সুলতানা রীমা প্রমুখ। সাংস্কৃতক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন আব্দুল জব্বার ও তার দল। সঞ্চালনা করেন রাজ্জাকুল আলম।
রাজবাড়ী শহরের কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীসহ বিশিষ্টজন এতে উপস্থিত ছিলেন।

























