Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে ‘ইন্ডাস্ট্রি ভিজিট ৪.০’

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১১:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 9

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের (JKKNIU-SDC) আয়োজনে ‘Industry Visit 4.0’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) গাজীপুরের টঙ্গীর শীলমুন এলাকায় অবস্থিত আকিজ বেকারস লিমিটেডে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের শিল্পকারখানার বাস্তব কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন এবং একাডেমিক শিক্ষার সঙ্গে শিল্পক্ষেত্রের বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতার সংযোগ স্থাপনের লক্ষ্যে এ আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬১ জন শিক্ষার্থী অংশ নেন।

সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু হয়। আকিজ বেকারস লিমিটেডে পৌঁছানোর পর প্রতিষ্ঠানটির কার্যক্রম, উৎপাদনব্যবস্থা ও শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এ সময় উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান তারা।

দিনব্যাপী কর্মসূচিতে ইন্ডাস্ট্রি পরিচিতি পর্ব, শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন, গেমিং সেশনসহ বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আনন্দঘন পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার, একাধিকবার স্ন্যাকস ও বিশেষ গুডিজ ব্যাগেরও ব্যবস্থা করা হয়।

আয়োজকরা জানান, ‘Industry Visit 4.0’ শিক্ষার্থীদের বাস্তব শিল্পপরিবেশ সম্পর্কে ধারণা লাভের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিল্পখাত সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রস্তুতি এবং বাস্তবমুখী শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠার পর থেকেই JKKNIU-SDC নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, ক্যারিয়ারভিত্তিক আয়োজন ও ইন্ডাস্ট্রি ভিজিটের আয়োজন করে আসছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে ‘ইন্ডাস্ট্রি ভিজিট ৪.০’

প্রকাশের সময় : ১১:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬