রাজবাড়ীতে বড়দিন পালিত
- প্রকাশের সময় : ০৬:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 205
রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে।
রাজবাড়ী সরকারি কলেজের পাশে অবস্থিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় ব্যাপ্টিষ্ট চার্চ সাজানো হয় ক্রিসমাস ট্রি, রঙিন ফানুস ও আলোকসজ্জায়। সকাল থেকে গীর্জায় আসতে শুরু করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় শুরু হয় উপাসনা ও প্রার্থনা। প্রার্থনা পরিচালনা করেন রাজবাড়ী ব্যাপ্টিস্ট চার্চের যাজক জেমস হালদার। এসময় তাদের ধর্মীয় রীতি অনুযায়ী উপহার বিনিময় করা হয়। পরে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে খ্রীস্টান ধর্মাবলম্বীদের নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান।
জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন, বড়দিনের শান্তি, সম্প্রীতি ও মানবতার বাণীকে ধারণ করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।


























