Dhaka ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খাঁন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৬:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 81

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখতে হবে। তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। একতরফাভাবে কোনো দেশের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠানোর মতো ঘটনা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। এসব বিষয়ে ভারতকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।

রাশেদ খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। তিনি ভালো করেই জানেন, দেশে ফিরলে তার বিচার ও শাস্তি নিশ্চিত।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, ঝিনাইদহ সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় নেতারা বলেন, অতীতে পলায়ন এবং বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর পতন ঘটেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের স্বার্থের বিষয়ে কোনো আপস করা হবে না। দলমত নির্বিশেষে দেশের জনগণ ও গণঅভ্যুত্থানের শক্তির ঐক্যের মাধ্যমেই বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি ও মর্যাদা রক্ষিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

মতবিনিময় সভায় ঝিনাইদহ ২৫০ শয্য জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খাঁন

প্রকাশের সময় : ০৬:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬