Dhaka ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 68

ফিফা আশিয়ান কাপে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে খেলার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সম্মতি জানানোর পর ফিফার অনুমোদনের অপেক্ষায় ছিল। অবশেষে ফিফার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় আসন্ন আশিয়ান কাপে মাঠে নামার পথ খুলেছে বাংলাদেশের।

শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, শুক্রবার রাতে ফিফার কাছ থেকে টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ।

আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ফিফার কাছ থেকে আমরা গত রাতে ইতিবাচক খবর পেয়েছি। আমরা আশিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছি। এরই মধ্যে ফিফাকে নিশ্চিত করেছি যে, আশিয়ান কাপে খেলব।’

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। গত ১৩ আগস্ট ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশের সামনে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।

টুর্নামেন্টে মোট ১৪টি দল দুটি বিভাগে অংশ নেবে—প্রিমিয়ার ডিভিশন ও চ্যালেঞ্জ ডিভিশন। প্রিমিয়ার ডিভিশনের আয়োজন করবে ইন্দোনেশিয়া, আর চ্যালেঞ্জ ডিভিশনের আয়োজক হংকং।

প্রিমিয়ার ডিভিশনে স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান ও বাংলাদেশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬