Dhaka ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বালিয়াকান্দিতে অনাবৃত বালি পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে মামলা

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 62

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনাবৃত অবস্থায় বালি পরিবহনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজন ট্রলি চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার ওয়াপদা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় অনাবৃত অবস্থায় বালি পরিবহনের দায়ে দুইজন ট্রলি চালক—মোঃ হাসিব ও মোঃ শান্তকে ২০০০ টাকা করে মোট ৪০০০ (চার হাজার) টাকা অর্থদণ্ড সহ মামলা করা হয়।

উক্ত অভিযান বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১৭ ধারার অধীনে পরিচালিত হয়, যা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আওতায় প্রণীত।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার খোলা বাজারে পেট্রোল বিক্রি নিয়ন্ত্রণ এবং নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিতে স্থানীয় পেট্রোল পাম্প ও বাজার এলাকাসমূহে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ভাবে জ্বালানি বিক্রি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে অনাবৃত বালি পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে মামলা

প্রকাশের সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫