বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

নওগাঁর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 6

নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেত থেকে এরশাদ (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার খাজুর-বাগডোব পাকা সড়কের লক্ষ্মীপুর (জোতকানু) মোড়ের দক্ষিণ পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় কৃষকেরা ধান কাটতে যাওয়ার সময় ধানক্ষেতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়।

মরদেহ উদ্ধারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের কয়েকজন বাসিন্দা ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের মধ্যে হাফেজ মো. ইউসুফ আলী নিহত যুবককে নিজের ভাতিজির স্বামী বলে শনাক্ত করেন।

তিনি জানান, নিহত এরশাদ উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে মায়ের জন্য ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে জিগাতলা বাজারে যান এরশাদ। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং পুলিশ কাউকে আটক করেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬