মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি ৪৬ বছর বয়সে মাঠে ফিরেই জয়, রোনালদিনহোর প্রত্যাবর্তনে মাতল ইতালি ২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের ৮ম টেস্ট সেঞ্চুরি করে কন্যার জন্মদিনে লিটনের বিশেষ উদযাপন সবুজ উইকেটে পাকিস্তানের পেস–আগুন, ৯৮ রানেই শেষ শ্রীলঙ্কা চারশ ছুঁয়ে থামল বাংলাদেশ শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাবাদার জোড়া ধাক্কা সামলে এবার লিটনকে নিয়ে হৃদয়ের প্রতিরোধ সরকারি দপ্তরে দুপুরেই সব কক্ষে তালা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক থামিয়ে ১১ গরু ও মালামাল লুট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 91

রাজবাড়ীতে মহাসড়কে গরুবাহী ট্রাকের গতিরোধ করে ১১টি গরু, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করেছে ডাকাত দলের সদস্যরা। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা হেলাল গাজী ও ইলিয়াস মৃধা। ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও দুজন সহকর্মী ছিলেন।

ভুক্তভোগীদের বরাতে জানা যায়, সোমবার ভোরে রাজবাড়ীর পাংশায় মহাসড়কের পাশের একটি হোটেলে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী শহরের দিকে রওনা হন তাঁরা। ভোর পৌনে ৪টার দিকে পেছন থেকে একটি ট্রাক এসে তাঁদের ট্রাকের গতিরোধ করে। ওই ট্রাক থেকে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি নেমে এসে গরুবাহী ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পরে ট্রাকটি রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে ১১টি গরু ডাকাত দলের অন্য একটি ট্রাকে তুলে নেয় তারা। এ সময় ব্যবসায়ীদের মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা চালায় ডাকাত দলের সদস্যরা। এতে দুই ব্যবসায়ী আহত হন। পরে গরু পরিবহনে ব্যবহৃত ট্রাকটি ফেলে রেখে চলে যায় ডাকাতেরা।

এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ব্যবসায়ীরা বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চলছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক থামিয়ে ১১ গরু ও মালামাল লুট

প্রকাশের সময় : ০৫:৩২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬