সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জেসুসের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে পর্তুগাল ক্যাম্প ছাড়লেন বের্নার্দোও! সাবেক চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ সোবহানের উপর হামলার অভিযোগ প্রথম বলেই আউট রবিন, আগের রাতের গল্প শোনালেন তানজিদ এক এনআইডিতে পাঁচটির বেশি সিম নয়, থাকছে ফেস ভেরিফিকেশন নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের আশা ঝুলে গেল বাংলাদেশের যার সঙ্গে সংঘর্ষে মৃত্যু, নিষেধাজ্ঞা পেলেন সেই গোলরক্ষক সন্তান না হওয়ায় বিয়ে ভাঙার ভিডিও ভাইরাল, পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ২০১৮ থেকে ২০২৬: বাংলাদেশকে তাড়া করে ফিরছে একই দুঃস্বপ্ন

সন্তান না হওয়ায় বিয়ে ভাঙার ভিডিও ভাইরাল, পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 11
সন্তান না হওয়ায় বিয়ে ভাঙার ভিডিও ভাইরাল, পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব

বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে হয়েছে ইতি আক্তার নামের এক তরুণীকে। স্বামীর সংসার টিকিয়ে রাখতে পা ধরে কেঁদে আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি তার। সম্প্রতি সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে আপাতত নতুন বিয়ের কথা না ভেবে কর্মসংস্থানের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ইতি।

ইতি আক্তার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের বাসিন্দা। রবিবার (১৫ নভেম্বর) সকালে নিজের জীবনের কঠিন এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। ইতি জানান, সাত বছর আগে স্বপ্ন ও ভালোবাসা নিয়ে সংসার শুরু করলেও সন্তান না হওয়াকে কেন্দ্র করে ধীরে ধীরে অশান্তি বাড়তে থাকে। শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে তাকে মানসিক চাপ, অপমান ও নানা কটুকথা সহ্য করতে হয়েছে। একপর্যায়ে প্রায় দুই থেকে আড়াই মাস তাকে একাকী থাকতে বাধ্য করা হয়।

সংসারটি টিকিয়ে রাখতে স্বামী রনি খানের কাছে শেষবারের মতো ছয় মাস সময় চেয়েছিলেন ইতি। এমনকি স্বামীর পা ধরে কেঁদেও সংসার না ভাঙার অনুরোধ করেন। কিন্তু তাতেও মন গলেনি স্বামীর; শেষ পর্যন্ত তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে মেয়ের সংসার টিকিয়ে রাখতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন বাবা রিকিব আলী সরদার। মা-হারা মেয়ের মুখে হাসি ফোটাতে জমি বন্ধক রাখা, কৃষিঋণ নেওয়া এবং গাছপালা বিক্রি করেও জামাইয়ের সংসারে অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছেন তিনি। তবুও মেয়ের সংসার ভেঙে যাওয়ায় ভেঙে পড়েছেন অসহায় এই বাবা। মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সন্তান না হওয়ার অজুহাতে মেয়েকে সংসার থেকে বিচ্ছিন্ন হতে হলো। সরকারের কাছে আমার আবেদন, ওর জন্য একটি ছোটখাটো চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে সে নিজের সম্মান নিয়ে বাঁচতে পারে।’

ইতি আক্তার জানান, বিচ্ছেদের পর ভাইয়ের মাধ্যমে এবং বিভিন্ন যোগাযোগে এ পর্যন্ত দেশ-বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। প্রতিদিনই ফোনে নতুন নতুন প্রস্তাব আসছে। তবে অতীতের মানসিক আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় চান তিনি।

ইতির ভাষ্য, ‘আপাতত বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই। ভবিষ্যতে কখনো সিদ্ধান্ত নিলে এমন একজন ভালো মনের মানুষ চাই, যিনি সন্তান না হওয়ার বিষয়টি ভাগ্য হিসেবে মেনে নেবেন এবং এ নিয়ে কোনো মানসিক চাপ দেবেন না। বর্তমানে আমার সবচেয়ে বড় চাওয়া একটি চাকরি বা কর্মসংস্থানের সুযোগ, যাতে নিজের দায়িত্ব নিজে নিয়ে সম্মানের সঙ্গে নতুন করে জীবন গুছিয়ে নিতে পারি।’ এ জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ইতির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ব্যথিত তার সহপাঠীরাও। তার ছোটবেলার সহপাঠী সোহাগ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সন্তান না হওয়ার বিষয়টি কোনোভাবেই শুধু একজন নারীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে একজন নারীর পাশে দাঁড়ানো এবং তাকে মানসিকভাবে সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সন্তান না হওয়ায় বিয়ে ভাঙার ভিডিও ভাইরাল, পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব

প্রকাশের সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬