নওগাঁয় ১১০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

- প্রকাশের সময় : ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 8

নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ইব্রাহিম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে গত সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের পোরশা (বাঁশবাড়ী) গ্রামের দাদা মসজিদের পেছনে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় মোটরসাইকেলে করে মাদক বহনের সময় ইব্রাহিমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পশ্চিম গোবড়াকুড়ি গ্রামের শরিফ উদ্দীন শাহের ছেলে। পরে তাঁর পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বিক্রয়মূল্য ৩৩ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে নতুন করে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
























