বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা একযোগে বদলি যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন স্মার্টফোনে বিলাসপণ্যের মতো শুল্কহার কেন নিকোকে ফেরাতে ৮ কোটি ইউরো খরচ করবে রিয়াল? দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, জিশানের নাম সামনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক

অটোচালকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 121

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজবাড়ী জেলার অটোচালক ও অটোমালিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

সভায় রেলগেট এলাকায় অটোজট নিরসন এবং দুর্ঘটনা রোধকল্পে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অটোচালক ও অটোমালিক প্রতিনিধিগণ তাদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার সবাইকে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং, যানবাহনের প্রযুক্তিগত ত্রুটি নিয়মিত পরিদর্শন এবং যাত্রীসেবা উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, অটোমালিক সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অটোচালকদের সাথে মতবিনিময়

প্রকাশের সময় : ০৬:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫