বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্মার্টফোনে বিলাসপণ্যের মতো শুল্কহার কেন নিকোকে ফেরাতে ৮ কোটি ইউরো খরচ করবে রিয়াল? দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, জিশানের নাম সামনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক সনির নতুন দুই তারবিহীন হেডফোন বাজারে, কিস্তিতেও কেনা যাবে রজনীকান্ত–মোহনলালের নায়িকা থেকে হাসপাতালের প্রতিষ্ঠাতা, কোথায় হারিয়ে গেলেন রূপিণী ইনিংস হার এড়িয়ে বাংলাদেশ হারল ৯ উইকেটে

স্মার্টফোনে বিলাসপণ্যের মতো শুল্কহার কেন

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৬:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 1
স্মার্টফোনে বিলাসপণ্যের মতো শুল্কহার কেন
📌 এক নজরে মূল তথ্য:

  • বাংলাদেশে পারসোনাল কম্পিউটার (পিসি) ও ল্যাপটপ ব্যবহারের হার ১১ দশমিক ৭ শতাংশ।
  • স্মার্টফোনকে বিলাসপণ্য হিসেবে গণ্য করে ৬৪ দশমিক ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে রাখার নীতিটি আর কতটা যুক্তিসংগত, সেই প্রশ্ন এখন জরুরি হয়ে উঠেছে।

মামুন হোসেন, টেক ডেস্ক — বাংলাদেশে পারসোনাল কম্পিউটার (পিসি) ও ল্যাপটপ ব্যবহারের হার ১১ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ দেশের প্রায় ৮৮ শতাংশ মানুষের কাছে কম্পিউটার নেই। তবু এই বিশাল জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ প্রতিদিন অনলাইনে কাজ করছেন, আয় করছেন, পড়াশোনা করছেন এবং ব্যবসা পরিচালনা করছেন। তাঁরা এটি করছেন হাতের স্মার্টফোন দিয়ে। এই একটি সংখ্যাই বলে দেয়, বাংলাদেশে স্মার্টফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি লাখ লাখ মানুষের প্রাথমিক কম্পিউটিং যন্ত্র। দেশের ডিজিটাল অর্থনীতির ভিত্তি তাই কাগজে–কলমের নীতিমালায় নয়, মানুষের হাতে থাকা এই যন্ত্রটির ওপর নির্ভরশীল। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে স্মার্টফোনকে বিলাসপণ্য হিসেবে গণ্য করে ৬৪ দশমিক ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে রাখার নীতিটি আর কতটা যুক্তিসংগত, সেই প্রশ্ন এখন জরুরি হয়ে উঠেছে।

স্পেসিফিকেশন ও আধুনিক সুবিধা

স্মার্টফোনকে বিলাসপণ্য হিসেবে গণ্য করে ৬৪ দশমিক ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে রাখার নীতিটি আর কতটা যুক্তিসংগত, সেই প্রশ্ন এখন জরুরি হয়ে উঠেছে।

ফ্রিল্যান্স খাতের কথা ধরা যাক। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ ফ্রিল্যান্সার রপ্তানিকারক দেশ। লাখের বেশি তরুণ গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কনটেন্ট রাইটিং ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করছেন। তাঁদের বড় একটি অংশ, বিশেষত জেলা ও উপজেলা পর্যায়ের ফ্রিল্যান্সাররা স্মার্টফোনেই কাজ চালিয়ে যাচ্ছেন। অনলাইন সভা, ডকুমেন্ট সম্পাদনা, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, এমনকি কোড পর্যালোচনা পর্যন্ত স্মার্টফোনে করা এখন আর অস্বাভাবিক নয়। ঢাকার বাইরে থেকে কাজ করা একজন ফ্রিল্যান্সারের জন্য একটি ভালো স্মার্টফোন মানে কেবল একটি ফোন নয়, এটি তাঁর অফিস, তাঁর গ্রাহক পোর্টাল এবং বলা চলে, তাঁর আয়ের একমাত্র মাধ্যম। এই কাজগুলো ঠিকমতো করতে হলে কেবল যেকোনো স্মার্টফোন হলে চলে না। দরকার ভালো প্রসেসর, পর্যাপ্ত র‍্যাম ও দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন। অর্থাৎ মাঝারি দাম থেকে শুরু করে উচ্চ দামের মধ্যে একটি যন্ত্র। সেই যন্ত্রটির দাম যদি আন্তর্জাতিক বাজারের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ বেশি হয়, তাহলে একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য পেশাদার কাজে প্রবেশের সুযোগটিও কঠিন হয়ে পড়ে। উচ্চ শুল্কহার তাই কেবল ব্যবসায়ীদের ক্ষতি করছে না, এটি তরুণ প্রজন্মের ডিজিটাল কর্মসংস্থানের পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে।কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে পরিস্থিতি আরও স্পষ্ট। বাংলাদেশে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামভিত্তিক কনটেন্ট নির্মাণ এখন একটি স্বীকৃত পেশায় পরিণত হয়েছে। হাজার হাজার তরুণ এ পেশায় আছেন এবং প্রতিদিন নতুনরা যুক্ত হচ্ছেন। একজন কনটেন্ট ক্রিয়েটরের প্রাথমিক অনুষঙ্গ হলো তাঁর স্মার্টফোন। মানসম্মত ভিডিও ধারণ, ছবি তোলা, ভিডিও সম্পাদনা এবং একাধিক মাধ্যমে কনটেন্ট পরিচালনার জন্য উন্নত ক্যামেরা ও শক্তিশালী প্রসেসরের ফোন অপরিহার্য। একটি পেশাদার মানের ভিডিও তৈরি করতে যে প্রযুক্তি আগে কেবল দামি ক্যামেরায় পাওয়া যেত, আজ সেটি মাঝারি দামের স্মার্টফোনেই পাওয়া সম্ভব। কিন্তু সেই ফোনটিও বাংলাদেশে উচ্চ করভারের কারণে একজন নতুন ক্রিয়েটরের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তা ও অনলাইন ব্যবসায়ীরাও একই পরিস্থিতিতে আছেন। পণ্যের ছবি ও ভিডিও তৈরি, ডিজিটাল বিজ্ঞাপন পরিচালনা, ক্রেতাদের সঙ্গে বার্তা আদান–প্রদান এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন—এই সবকিছু তাঁরা স্মার্টফোন দিয়েই করছেন। এটি তাঁদের জীবিকার মূল উপকরণ।

সেই যন্ত্রটির দাম যদি আন্তর্জাতিক বাজারের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ বেশি হয়, তাহলে একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য পেশাদার কাজে প্রবেশের সুযোগটিও কঠিন হয়ে পড়ে। উচ্চ শুল্কহার তাই কেবল ব্যবসায়ীদের ক্ষতি করছে না, এটি তরুণ প্রজন্মের ডিজিটাল কর্মসংস্থানের পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে।

প্রযুক্তি বিশ্বে নতুন সম্ভাবনার দ্বার

শিক্ষার্থীদের বিষয়টিও এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। কোভিড–পরবর্তী সময়ে অনলাইন শিক্ষা বাংলাদেশে নতুন স্বাভাবিক বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভিডিও ক্লাস দেখা, ডিজিটাল নোট তৈরি, গবেষণা, অনলাইনে পরীক্ষা দেওয়া এবং শিক্ষাসামগ্রী নামানো—এসব কাজে একটি সক্ষম স্মার্টফোন এখন অনেক শিক্ষার্থীর একমাত্র অবলম্বন। বিশেষত ঢাকার বাইরে, যেখানে ইন্টারনেট ক্যাফে বা ল্যাপটপের সহজলভ্যতা নেই, সেখানে স্মার্টফোনই শিক্ষার দরজা খুলে দেয়। একটি ভালো স্মার্টফোন না থাকলে একজন মেধাবী শিক্ষার্থী ডিজিটাল শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন; সেটি তাঁর মেধার সীমাবদ্ধতার কারণে নয়, শুধু একটি নীতিগত সিদ্ধান্তের কারণে।এখন প্রশ্ন হলো, একটি ভালো স্মার্টফোন কিনতে এই মানুষগুলোর কত খরচ হয়? বাংলাদেশে বর্তমানে স্মার্টফোনের আমদানিতে মোট করভার ৬৪ দশমিক ২৫ শতাংশ। এই বিশাল করভারের ফলে বাংলাদেশে একটি স্মার্টফোনের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে পার্থক্যটি আরও স্পষ্ট হয়। শ্রীলঙ্কায় স্মার্টফোন আমদানিতে শুল্ক শূন্য শতাংশ। বাংলাদেশের মতো একই অর্থনৈতিক পরিসরে থাকা নেপালে শুল্ক মাত্র ১৩ শতাংশ। এর অর্থ হলো, নেপাল বা শ্রীলঙ্কার একজন কনটেন্ট ক্রিয়েটর বা ফ্রিল্যান্সার যে ফোনটি অনেকটা কম দামে কিনতে পারছেন, বাংলাদেশের একজন তরুণকে সেই একই ফোনের জন্য অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রতিযোগিতামূলক ডিজিটাল অর্থনীতিতে এই বাড়তি খরচটি একটি কাঠামোগত অসুবিধা।

বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারের হার ৪৫ শতাংশ। প্রতিবেশী নেপালে এই হার ৭৩ শতাংশ, পাকিস্তানে ৭২ শতাংশ ও নাইজেরিয়ায় ৭৫ শতাংশ। লক্ষণীয় বিষয় হলো, এই তিন দেশের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে কম। নেপালের মাথাপিছু আয় ১ হাজার ৫৩৫ মার্কিন ডলার, পাকিস্তানের ১ হাজার ৯০০ ও নাইজেরিয়ার ১ হাজার ৫৯৪ ডলার। বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৮৬৬ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশ মাথাপিছু আয়ের দিক থেকে এগিয়ে থেকেও স্মার্টফোন ব্যবহারের হারে পিছিয়ে। এই পার্থক্যের পেছনে ফোনের শুল্কজনিত মূল্যবৃদ্ধি একটি বড় কারণ। স্মার্টফোন ব্যবহারের হার কম মানে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের হারও কম। ফ্রিল্যান্সিং, ই–কমার্স, ডিজিটাল পেমেন্ট ও অনলাইন শিক্ষা—প্রতিটি ক্ষেত্রেই এই পার্থক্য বাংলাদেশকে পিছিয়ে রাখছে।২০২৭ সালে এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) চালু হওয়ার কথা; এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। কিন্তু এনইআইআর বাস্তবায়নের আগে যদি শুল্কের কাঠামো সংস্কার না করা হয়, তাহলে বৈধ বাজারে ফোনের দাম আগের মতোই বেশি থাকবে। ফলে ফ্রিল্যান্সার, শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাজের অনুষঙ্গটিও আরও ব্যয়বহুল হয়ে উঠবে। ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটাতে হলে এই মানুষগুলোকে অর্থনৈতিকভাবে সক্ষম রাখতে হবে। আর তা করতে হলে তাঁদের হাতে সাশ্রয়ী মূল্যে ডিভাইস পৌঁছানোর উপায় নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারের হার ৪৫ শতাংশ। প্রতিবেশী নেপালে এই হার ৭৩ শতাংশ, পাকিস্তানে ৭২ শতাংশ ও নাইজেরিয়ায় ৭৫ শতাংশ। লক্ষণীয় বিষয় হলো, এই তিন দেশের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে কম। নেপালের মাথাপিছু আয় ১ হাজার ৫৩৫ মার্কিন ডলার, পাকিস্তানের ১ হাজার ৯০০ ও নাইজেরিয়ার ১ হাজার ৫৯৪ ডলার। বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৮৬৬ মার্কিন ডলার।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্মার্টফোনে বিলাসপণ্যের মতো শুল্কহার কেন

প্রকাশের সময় : ০৬:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬