শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলেকে নিয়ে মিষ্টি ছবি শেয়ার করে নজর কাড়লেন সোহিনী বোচাগঞ্জে ইউপি সদস্যকে লাঞ্ছিত, ভাইকে আটকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ নওগাঁয় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভা অনুষ্ঠিত পাংশার হালদার পাড়ায় তিন দিনব্যাপী মহানামযজ্ঞ শুরু সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সাদ, ফিরতে লাগবে লম্বা সময় জবি অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক জনবল সংকটে ঝিনাইদহের কৃষি বিভাগ, ৩৩২ পদের ১০০টিই শূন্য নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ৮০ হাজার কোটি টাকার সাম্রাজ্য! রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা ১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

পাংশার হালদার পাড়ায় তিন দিনব্যাপী মহানামযজ্ঞ শুরু

এ কে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৯:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 11

রাজবাড়ীর পাংশা উপজেলার হালদার পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। হরিনাম সংকীর্তনে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। ধর্মীয় এ উৎসবে প্রতিদিন দূরদূরান্ত থেকে ভক্ত ও পুণ্যার্থীরা সমবেত হচ্ছেন।

১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার শুভ অধিবাসের মধ্য দিয়ে এ মহানামযজ্ঞ শুরু হয়। প্রতিদিনের কর্মসূচির মধ্যে রয়েছে ঊষাকীর্তন, শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, শ্রীশ্রী চণ্ডীপাঠ, ভোগরাগ নিবেদন ও মহাশান্তি অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রথিতযশা নামসংকীর্তন দল ২৪ প্রহরব্যাপী এ আয়োজনে হরিনাম সুধা পরিবেশন করছে।

হালদার পাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটি ও মহানামযজ্ঞ উদযাপন পর্ষদের আয়োজনে এ মহোৎসবে প্রতিদিন হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটছে। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসেছে গ্রামীণ মেলা। মেলার বিভিন্ন স্টলে পূজার সামগ্রী, মিষ্টি, খেলনা ও হস্তশিল্পের নানা পণ্য নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধান ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার লীলাকীর্তন অনুষ্ঠিত হবে। বুধবার মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশার হালদার পাড়ায় তিন দিনব্যাপী মহানামযজ্ঞ শুরু

প্রকাশের সময় : ০৯:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬