শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৭০ ‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন নিকোলসের দুরন্ত ইনিংসের পর জয়সওয়াল ও রাহুলের জবাব বিটিএসের পর গ্র্যামি বর্জন করল কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন হৃদয় শেখ হাসিনা এলে ফুলের মালা নয়, যেতে হবে কারাগারে: আবদুস সালাম ডার্ক ম্যাটারের জন্য পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা ৬ দশকের সংগীতজীবন, সিনেমায় বেশি আলোচিত খুরশীদ আলম খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, জিশানের নাম সামনে

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 12
সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, জিশানের নাম সামনে
📌 এক নজরে মূল তথ্য:

  • বলিউড অভিনেতাদের হুমকি দেওয়ার ঘটনা যেন থামছেই না।
  • তুষার ও আয়ুষ্মানকেও হুমকিএর আগেও বলিউডের একাধিক অভিনেতা হুমকির বার্তা ও অডিও ক্লিপ পেয়েছেন।

জনতার আদালত বিনোদন ডেস্ক — বলিউড অভিনেতাদের হুমকি দেওয়ার ঘটনা যেন থামছেই না। এবার প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা সাইফ আলী খান। এই ঘটনায় সামনে এসেছে বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে অভিযুক্ত ও পলাতক জিশান আখতারের নাম। তবে সত্যিই জিশান এই হুমকি দিয়েছেন, নাকি অন্য কেউ তাঁর নাম ব্যবহার করে হুমকি দিয়েছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হয়নি পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। ডিজিটাল তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে পুলিশ সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, সাইফকে হুমকি দেওয়ার ঘটনায় জিশান আখতারের নাম উঠে এসেছে। বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত জিশান এখনো পুলিশের খাতায় পলাতক। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে মুম্বাই পুলিশ। হুমকির সত্যতা যাচাইয়ের পাশাপাশি এর সঙ্গে যুক্ত ডিজিটাল তথ্যপ্রমাণও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সাইফ আলী খান।

চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ

তুষার ও আয়ুষ্মানকেও হুমকিএর আগেও বলিউডের একাধিক অভিনেতা হুমকির বার্তা ও অডিও ক্লিপ পেয়েছেন। সম্প্রতি অভিনেতা তুষার কাপুর এবং আয়ুষ্মান খুরানাকে হুমকি দেওয়ার ঘটনাও বেশ আলোচনায় আসে। এই ঘটনাগুলোর তদন্ত করতে গিয়ে মুম্বাই পুলিশ বেঙ্গালুরু থেকে ৩০ বছর বয়সী বৈভব মিশ্র নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়ে অভিনেতাদের ভয় দেখানোর এবং তাঁদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন। তবে প্রাথমিক তদন্তে কোনো গ্যাংয়ের সঙ্গে তাঁর যোগসাজশের প্রমাণ পাওয়া যায়নি।

তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার বৈভব?বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈভব মিশ্র পেশায় একজন তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার। পুলিশের সন্দেহ, অভিনেতাদের হুমকি দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে কণ্ঠস্বর তৈরি করেছিলেন তিনি। অনলাইনে খোঁজাখুঁজি করে অভিনেতাদের যোগাযোগের নম্বর সংগ্রহ করেন বৈভব। এরপর তাঁদের হুমকির বার্তা পাঠান।তুষার কাপুরকে পাঠানো একটি অডিও বার্তায় পাঁচ কোটি রুপি দাবি করা হয়েছিল বলে অভিযোগ। বার্তাটি যিনি পাঠিয়েছিলেন, তিনি নিজেকে গ্যাংস্টার হ্যারি বক্সার বলে পরিচয় দিয়েছিলেন। তবে পুলিশের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে দেখা যায়, ওই অডিওর কণ্ঠস্বর হ্যারি বক্সারের কণ্ঠস্বরের সঙ্গে মেলেনি।

‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে

শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া

অমিতাভ বচ্চন ও অভিষেককেও প্রাণনাশের হুমকিকয়েক দিন আগেই অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত সোমবার গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ অনলাইনে একটি পোস্ট করে তাঁদের হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে একাধিক দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, দিল্লি পুলিশ তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করলেও মুম্বাইয়ে অভিনেতাকে নিশানা করার পরিকল্পনায় কোনো প্রভাব পড়েনি।দিল্লি পুলিশের বিশেষ শাখা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত সন্দেহে দুই শুটারকে গ্রেপ্তার করার পরই অমিতাভের কাছে এই হুমকি আসে। তদন্তকারীদের সন্দেহ, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি জলসার বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে ওই দুজন যুক্ত ছিলেন।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, জিশানের নাম সামনে

প্রকাশের সময় : ০৫:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬