বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্মার্টফোনে বিলাসপণ্যের মতো শুল্কহার কেন নিকোকে ফেরাতে ৮ কোটি ইউরো খরচ করবে রিয়াল? দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, জিশানের নাম সামনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক সনির নতুন দুই তারবিহীন হেডফোন বাজারে, কিস্তিতেও কেনা যাবে রজনীকান্ত–মোহনলালের নায়িকা থেকে হাসপাতালের প্রতিষ্ঠাতা, কোথায় হারিয়ে গেলেন রূপিণী ইনিংস হার এড়িয়ে বাংলাদেশ হারল ৯ উইকেটে

মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 12

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে। শুধু তাই নয়, রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে। দমন-পীড়ন চালিয়ে মিয়ানমারের ‘অভিপ্রায়’ ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার।

গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণার সময় বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া এমন পর্যবেক্ষণ দেন।

ইউজি ইওয়াসাওয়া বলেন, ‌‘সব তথ্যপ্রমাণ বিবেচনা করে আদালত এই অভিমতে পৌঁছেছেন যে, মিয়ানমারের কর্মকাণ্ড ব্যাখ্যা করার একমাত্র যুক্তিসঙ্গত ধারণা হলো উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়।’

মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালে কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত বলেন, মিয়ানমারের সেনারা রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণ করেছে, শিশুদের ওপর সহিংসতা চালিয়েছে এবং রোহিঙ্গা গ্রাম ও বসতি ধ্বংস করেছে।

আইসিজে প্রেসিডেন্ট বলেন, চরম নৃশসংসতার পর যখন বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল, তখনও তাদের ওপর হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।

তিনি আরও বলেন, আদালত এটিও নিশ্চিত হয়েছেন যে, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় সহিংসতায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার যে প্রাক্কলন করা হয়েছে, তা তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত কক্ষে রায় পড়া শুরু করেন ইউজি ইওয়াসাওয়া।

রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে মিয়ানমার গণহত্যা সনদ ভেঙেছে, এমন অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মামলাটি করেছিল গাম্বিয়া।

আইসিজেতে গাম্বিয়ার করা মামলায় বলা হয়, মিয়ানমারের সামরিক অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং এই গণহত্যার জন্য মিয়ানমার রাষ্ট্র হিসেবে দায়ী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে

প্রকাশের সময় : ০৫:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬