নিকোকে ফেরাতে ৮ কোটি ইউরো খরচ করবে রিয়াল?

- প্রকাশের সময় : ০৬:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 3

- লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে যার নাম সবচেয়ে বেশি আলোচনায়, সেই নিকো পাজকে নিয়েই এবার বড় সিদ্ধান্তের সামনে রিয়াল মাদ্রিদ।
- ইতালিয়ান সিরি ‘আ’র ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন নিকো।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে যার নাম সবচেয়ে বেশি আলোচনায়, সেই নিকো পাজকে নিয়েই এবার বড় সিদ্ধান্তের সামনে রিয়াল মাদ্রিদ। এক বছর আগেও যাকে মাত্র ৯০ লাখ ইউরোয় ফিরিয়ে আনার সুযোগ ছিল, এখন তার জন্যই আট কোটি ইউরো খরচের কথা ভাবছে ক্লাবটি।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
ইতালিয়ান সিরি ‘আ’র ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন নিকো। শুধু ক্লাব ফুটবলেই নয়, আর্জেন্টিনা জাতীয় দলেও নিজের সামর্থ্যের ছাপ রাখছেন আক্রমণাত্মক এই মিডফিল্ডার। এমন একজনকে নিজেদের দলে ফেরানোর সুযোগ আর হাতছাড়া করতে চায় না রিয়াল। তবে সিদ্ধান্ত নিতে হবে আগামী জুলাইয়ের মধ্যেই। এরপর নিকোকে ফেরানো আরও কঠিন এবং ব্যয়বহুল হয়ে উঠতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ক্লাবটির শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, আগামী গ্রীষ্মে নিকোকে ফেরানোর জন্য আট কোটি ইউরোর পুনঃক্রয় শর্ত কার্যকর করতে পারে রিয়াল। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।
রিয়াল মাদ্রিদের একাডেমি থেকেই উঠে এসেছেন নিকো। ২০২৪ সালে ছয় মিলিয়ন বা ৬০ লাখ ইউরোর বিনিময়ে তার স্বত্বের ৫০ শতাংশ কিনে নেয় কোমো। তবে চুক্তিতে নিকোকে আবার ফিরিয়ে আনার সুযোগ রেখেছিল রিয়াল।
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
গত গ্রীষ্মেও সেই সুযোগ ছিল স্প্যানিশ ক্লাবটির সামনে। মাত্র ৯০ লাখ ইউরো খরচ করেই নিকোকে ফিরিয়ে নেওয়া যেত। শুরুতে মনে হচ্ছিল, সেই পথেই হাঁটবে রিয়াল। কিন্তু নিকো নিজেই কোমোতে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
শেষ পর্যন্ত খেলোয়াড়ের ইচ্ছাকেই গুরুত্ব দেয় রিয়াল। উল্টো নিকোর স্বত্বের বাকি ৫০ শতাংশও কোমোর কাছে বিক্রি করে দেয় তারা। এর জন্য ইতালিয়ান ক্লাবটি খরচ করেছে ছয় কোটি ইউরো। অর্থাৎ দুই দফায় মোট ছয় কোটি ৬০ লাখ ইউরো দিয়ে নিকোর পুরো স্বত্ব নিজেদের করে নিয়েছে কোমো।
তবে পুরো স্বত্ব ছেড়ে দিলেও নিকোকে ফেরানোর দরজা একেবারে বন্ধ করেনি রিয়াল। নতুন চুক্তিতে আট কোটি ইউরোর একটি পুনঃক্রয় শর্ত রেখেছে তারা। এই শর্ত অনুযায়ী, ২০২৭ সালের গ্রীষ্মকালীন দলবদলে নির্দিষ্ট অঙ্ক পরিশোধ করে আর্জেন্টাইন মিডফিল্ডারকে ফিরিয়ে নিতে পারবে স্প্যানিশ জায়ান্টরা।























