বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্মার্টফোনে বিলাসপণ্যের মতো শুল্কহার কেন নিকোকে ফেরাতে ৮ কোটি ইউরো খরচ করবে রিয়াল? দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, জিশানের নাম সামনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক সনির নতুন দুই তারবিহীন হেডফোন বাজারে, কিস্তিতেও কেনা যাবে রজনীকান্ত–মোহনলালের নায়িকা থেকে হাসপাতালের প্রতিষ্ঠাতা, কোথায় হারিয়ে গেলেন রূপিণী ইনিংস হার এড়িয়ে বাংলাদেশ হারল ৯ উইকেটে

টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 7
টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ
📌 এক নজরে মূল তথ্য:

  • ইংল্যান্ডের সঙ্গে লর্ডসে টেস্ট খেলার ঘোষণা এসেছে আগেই।
  • বাংলাদেশ ও নেপালের সমর্থকেরা যেন সরাসরি টেলিভিশনে ম্যাচটি দেখতে পারেন, সেটি বিবেচনায় নিয়ে ম্যাচের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এমসিসি।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ইংল্যান্ডের সঙ্গে লর্ডসে টেস্ট খেলার ঘোষণা এসেছে আগেই। তবে শুধু এটুকুই নয়, ঐতিহাসিক এই মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ। আগামী ৩ জুন নেপাল ও বাংলাদেশের এই ম্যাচটি আয়োজনের ঘোষণা দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।  বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান এমসিসি জানিয়েছে, ২০২৭ সালের ৩ জুন লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। সেই দিনই মাঠটিতে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও। লর্ডসের ইতিহাসে এই প্রথম একই দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের দুটি ম্যাচ আয়োজন করা হবে।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

বাংলাদেশ ও নেপালের সমর্থকেরা যেন সরাসরি টেলিভিশনে ম্যাচটি দেখতে পারেন, সেটি বিবেচনায় নিয়ে ম্যাচের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এমসিসি। বাংলাদেশ আগামী বছরের মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে। ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে তারা। ইংল্যান্ড সফরে নেপালেরও আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলার কথা রয়েছে।এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বলেছেন, ‘১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের পরপরই এই ম্যাচটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগামী গ্রীষ্মে দুটি ম্যাচের জন্যই বাংলাদেশ দলকে আবার লর্ডসে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালও ম্যাচটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার পর এই ম্যাচ আগামী গ্রীষ্মকে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে।’নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি চতুর বাহাদুর চাঁদও বলেছেন, লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নেপালের জন্য ঐতিহাসিক। আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে ক্রিকেটের এই ঐতিহাসিক মাঠে এটিই হবে নেপালের প্রথম ম্যাচ।

ইনিংসের পর ১০ উইকেটের হারও এড়াল বাংলাদেশ

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৫:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬