গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা একযোগে বদলি

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 0
পুলিশ ক্যাডারের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন উপমহাপরিদর্শক (ডিআইজি), দুজন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ১৪ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।
Tag :























